বিদেশে যাওয়ার আগে ভিসা আসল কিনা এবং আবেদনের অবস্থা কী, তা নিজেই যাচাই করা জরুরি। এই পেজে দেশ অনুযায়ী সব ভিসা চেকের গাইড এক জায়গায় সাজানো হলো। আপনার দেশের নাম খুঁজে গাইডে ক্লিক করুন এবং ধাপে ধাপে ভিসা চেক করুন।

দেশ অনুযায়ী ভিসা চেক গাইড

দেশসাধারণত যা লাগেবিস্তারিত গাইড
সৌদি আরবপাসপোর্ট নম্বর ও ভিসা নম্বরসৌদি ভিসা চেক
মালয়েশিয়াপাসপোর্ট নম্বর ও জাতীয়তামালয়েশিয়া ভিসা চেক
দুবাই / সংযুক্ত আরব আমিরাতপাসপোর্ট নম্বর বা ভিসা/ফাইল নম্বরদুবাই ভিসা চেক
কাতারপাসপোর্ট নম্বর বা ভিসা নম্বরকাতার ভিসা চেক
ভারতআবেদন আইডি ও পাসপোর্ট নম্বরইন্ডিয়ান ভিসা চেক
ইতালিরেফারেন্স নম্বর ও নামের শেষাংশইতালি ভিসা চেক
রোমানিয়াআবেদন নম্বররোমানিয়া ভিসা চেক
সার্বিয়াআবেদন বা পাসপোর্টের তথ্যসার্বিয়া ভিসা চেক
যেকোনো দেশপাসপোর্ট নম্বরপাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
কুয়েতপাসপোর্ট নম্বর ও ই-ভিসা রেফারেন্স নম্বরকুয়েত ভিসা চেক
ওমানঅ্যাপ্লিকেশন নম্বর ও পাসপোর্ট নম্বরওমান ভিসা চেক

👉 বিদেশে যাওয়ার আগে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস আছে কিনা দেখে নিন: পাসপোর্টের মেয়াদ ক্যালকুলেটর। ভিসার ছবি বানাতে ব্যবহার করুন Passport Photo Maker।

ভিসার সাথে সম্পর্কিত আরও চেক

ভিসা চেক করার আগে যা মনে রাখবেন

  1. শুধু সংশ্লিষ্ট দেশের সরকারি বা অনুমোদিত ওয়েবসাইটে ভিসা যাচাই করুন। ভুয়া ওয়েবসাইট দেখতে আসলের মতো হতে পারে।
  2. পাসপোর্ট নম্বর ইংরেজি বড় হাতের অক্ষরে, কোনো ফাঁকা ছাড়া লিখুন।
  3. ভিসার কপিতে থাকা নাম, পাসপোর্ট নম্বর ও জন্মতারিখ আপনার পাসপোর্টের সাথে মিলিয়ে নিন।
  4. অনলাইনে ভিসা না পাওয়া গেলে এজেন্সিকে টাকা দেওয়ার আগে দূতাবাসে যোগাযোগ করুন।
  5. পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস আছে কিনা দেখে নিন: মেয়াদ ক্যালকুলেটর।

ভুয়া ভিসা চেনার উপায়

  • অনলাইনে যাচাই করলে কোনো রেকর্ড পাওয়া যায় না।
  • ভিসায় বানান ভুল বা নামের সাথে পাসপোর্টের অমিল থাকে।
  • এজেন্সি অফিসিয়াল ওয়েবসাইটের বদলে নিজের তৈরি লিংকে চেক করতে বলে।
  • খুব কম খরচে বা অল্প সময়ে কাজের ভিসার প্রতিশ্রুতি দেয়।

সচরাচর জিজ্ঞাসা

পাসপোর্ট নাম্বার দিয়ে কি সব দেশের ভিসা চেক করা যায়?

না। সৌদি আরব, মালয়েশিয়া, আমিরাত ও কাতারের মতো অনেক দেশে পাসপোর্ট নম্বর দিয়ে চেক করা যায়, তবে কিছু দেশে আবেদন বা রেফারেন্স নম্বর লাগে।

ভিসা চেক করতে কি টাকা লাগে?

না, অফিসিয়াল ওয়েবসাইটে ভিসা চেক সম্পূর্ণ ফ্রি।

অনলাইনে ভিসা না দেখালে কী করব?

কিছুদিন পর আবার চেষ্টা করুন। তারপরও না পেলে দূতাবাস বা নিয়োগকর্তার সাথে যোগাযোগ করুন এবং এজেন্সিকে টাকা দেওয়া বন্ধ রাখুন।